সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার আশঙ্কা তুলে ধরে ঢাকায় এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংশোধনী নাগরিকের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করবে না বলে অভিযোগ করা হয়েছে। সংলাপটি আয়োজন করেছে মানবাধিকার বিষয়ক সাতটি সংগঠন।
সভাপতিত্ব করেন মানবাধিকারকর্মী শহিদুল আলম। আলোচনায় অংশ নেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, গুম কমিশনের সাবেক সদস্য ড. নাবিলা ইদ্রিস প্রমুখ। তারা সংশোধনী আনার পরিকল্পনা সরকারের বিরুদ্ধে মতপ্রকাশকারীদের গ্রেপ্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ করেন।
সূত্র: সমকাল





