ডেইলি অবজার্ভারের তথ্যানুযায়ী, একদিকে কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি এবং অন্যদিকে নতুন তেল ক্ষেত্র আবিষ্কারের উদ্যোগ—এই বৈপরীত্যের মধ্যেই তুরস্কে চলছে একিউএন জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১।

সম্মেলনের দ্বিতীয় দিনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো, পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর, জলবায়ু অর্থায়ন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ন্যায্য অধিকার নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

স্বাগতিক দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পাহাড়ি অঞ্চলে দুটি নতুন তেল ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছেন বলে ডেইলি অবজার্ভার জানিয়েছে।