বাসসের খবর অনুযায়ী, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তুরস্কের আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ম্যাক্স রয়্যাল হোটেলে এই বৈঠক শুরু হয় এবং প্রায় ৩০ মিনিট স্থায়ী হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম সম্মেলনে (সিওপি৩১) যোগ দিতে তিন দিনের সফরে আন্তালিয়ায় গেছেন প্রধানমন্ত্রী। ১১-১২ নভেম্বর অনুষ্ঠেয় বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।






