তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালেই নতুন তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে আয়োজক দেশটি। চ্যানেল ২৪-এর প্রতিবেদনে জানানো হয়েছে, সম্মেলনের দ্বিতীয় দিনেই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাবার পাহাড়ে দুটি নতুন তেলক্ষেত্র আবিষ্কারের কথা নিশ্চিত করেন।

প্রেসিডেন্ট এরদোয়ানের দাবি অনুযায়ী, নতুন এই দুই তেলক্ষেত্রে সম্ভাব্য ১৩ কোটি ৫০ লাখ ব্যারেল তেলের মজুত রয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যখন জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার রোডম্যাপ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছেন, ঠিক তখনই তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন সম্প্রসারণের এই পদক্ষেপ জলবায়ু প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে।