দৈনিক অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজারের ইনানিতে একটি গ্যাস কূপে ৩০ দিন ধরে জ্বলতে থাকা আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। ক্রেনের সাহায্যে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করার পরপরই আগুন নিভে যায় এবং বাংলাদেশ তেল অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেডের (BAPEX) পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে কূপটি চলে আসে।
BAPEX জানিয়েছে, কেসিংয়ে সংযুক্ত ডিভার্ট লাইনের মাধ্যমে গ্যাস বের করা হয়েছে এবং শুক্রবার সকালে বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন নিভিয়ে দেওয়া হয়।
কোম্পানিটি আরও জানিয়েছে, এখন টিউবওয়েলের গভীরতা অনুযায়ী ড্রিল পাইপ বসিয়ে ড্রিলিং মাদের সাহায্যে ১ হাজার ফুট গভীরে ড্রিলিং করা হবে। ১ হাজার ফুট গভীরে সফলভাবে ড্রিলিং শেষ হলে ব্যালেন্সিং পদ্ধতিতে ভূগর্ভস্থ গ্যাসের মুখ বন্ধ করা হবে।






