আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন করতে চায় বাংলাদেশ। জনকণ্ঠের তথ্যানুযায়ী, এ বিষয়ে আলোচনার জন্য ইতোমধ্যে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, গঙ্গা চুক্তি নিয়ে দ্রুত ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ।