ডেইলি অবজার্ভারের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকার ডেমরায় একটি স্টিল মিলে কাজ করার সময় ক্রেন থেকে কন্টেইনার পড়ে মো. লাইবুল হাসান (৩৫) নামের এক কন্টেইনার অপারেটর নিহত হয়েছেন। রোববার বিকেল চারটার দিকে ডেমরার ওয়ার্ড নং ৬৭-এর গোলকাটা এলাকার মোহাম্মদিয়া স্টিল মিল লিমিটডে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ক্রেন দিয়ে একটি কার্গেো কন্টেইনার আনলোড করার সময় সেটি হঠাৎ পিছলে পড়ে যায়। এতে লাইবুল হাসান মাথায় মারাত্মক আঘাত পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত লাইবুল হাসানের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মো. ফজলে হক এবং মায়ের নাম লাইলী বেগম।