এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনে আনন্দের বদলে কান্নায় ভারী হয়ে উঠেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদির আটা গ্রামের খাদেমুল ইসলামের পরিবার। মেধাবী সন্তান রাকিবুল ইসলাম পেয়েছেন জিপিএ-৫। কিন্তু এই সাফল্যের আনন্দ ভাগাভাগি করতে আর কোনো দিন বাড়ি ফিরবে না সে।
কৃষক বাবা খাদেমুল ইসলামের ছোট ছেলে রাকিব ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষে ঢাকায় ভর্তির প্রস্তুতি নিতে গিয়েছিলেন। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে দেশের সেবা করবেন, মা-বাবার মুখ উজ্জ্বল করবেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর ঢাকায় রাকিবকে হত্যার অভিযোগে আব্দুল্লাহ মামুনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, হত্যার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে রাকিবকে জীবিত দেখিয়ে ভিডিও তৈরি করে পরিবারের কাছে পাঠানো হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবার চার লাখ টাকা দিলেও তাঁকে আর ফিরে পায়নি। পরে নীলফামারীর ডিমলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।
টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামের এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
টাঙ্গাইলের মির্জাপুরে ভাওড়া ইউনিয়নে বরাদ্দ করা ৩০০ বস্তা ইউরিয়া সারভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন।
টাঙ্গাইলের সখীপুরে মাটি কাটার সময় পরিত্যক্ত অবস্থায় দুই বাক্স রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। বাক্সের গায়ে পিতলের প্লেটে খোদাই করে ইংরেজি অক্ষরে 'ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল' লেখা রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার কচুয়া থলচালা গ্রামের টুঙ্গীর চালা এলাকায় মাটি খননের সময় বাক্স দুটি পাওয়া যায়।
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ মিটার রেললাইন ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
নিহত রাকিবের পরিবারের এখন একটাই দাবি, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
Source: আজকের পত্রিকা






