চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজকে বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন, চুক্তি ভঙ্গ এবং আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন সিনেমাটির প্রযোজক মিসেস শাহরিন আক্তার। বাংলা ট্রিবুনের তথ্যমতে, প্রযোজনা প্রতিষ্ঠান ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর পক্ষ থেকে ব্যারিস্টার সজিব মাহমুদ আলম নোটিশটি পাঠিয়েছেন। নোটিশে অভিযোগ করা হয়েছে যে, প্রযোজনা সংস্থার আগামী ঈদুল আজহার ছবি ‘ঠিকানা’-র শুটিংয়ের তারিখ না দেওয়া এবং একই ঈদে অন্য ছবির ঘোষণা দেওয়ার কারণে ক্ষতি হয়েছে। নোটিশে অভিনেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে প্রযোজক আইনি পদক্ষেপ নেবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে শরীফুল রাজের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।