বাংলা ট্রিবিউনের তথ্যানুযায়ী, টেলিভিশনের দুনিয়ায় দীর্ঘকাল কাজ করলেও চলচ্চিত্রে মাত্র তিনটি তেলুগু ছবিতে অভিনয় করে তা থেকে চিরতরে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী নীতি টেলর। সম্প্রতি ‘হাউটারফ্লাই’-এর একটি অনুষ্ঠানে তিনি জানান, প্রথম ছবির এক পরিচালক শুটিং শেষের পর তাকে আরেকটি ছবির জন্য প্রস্তাব দেন এবং তার সঙ্গে রাত কাটানোর কথা বলেন।

ঘটনার বিবরণে নীতি বলেন, তিনি তৎক্ষণাৎ ফোন কেটে দিয়ে পরিচালকের নম্বর ব্লক করেন এবং মাকে বিষয়টি জানান। ওই ঘটনার পর তিনি চলচ্চিত্রে আর কাজ না করার সিদ্ধান্ত নেন। ১৫ বছর বয়সে হিন্দি ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু করা নীতি পরবর্তীতে ‘কাইসি ইয়ে ইয়ারিয়া’ ও ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায় ২’সহ বিভিন্ন টেলিভিশন প্রকল্পে কাজ করেন।