সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি বাদামী চুল ও সাদা গড়নের এক শিশুকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, যাকে প্রথম দেখায় যে কেউ বিদেশি বলে ভুল করতে পারেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক দম্পতি শিশুটিকে নিজেদের সন্তান বলে দাবি করে ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছে। তবে শিশুটির বর্তমান পরিবার এই দাবি সরাসরি অস্বীকার করেছে। এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশে কেউ চাইলেই কি এমন ডিএনএ টেস্ট করাতে পারেন?