স্থানীয় সরকার বিভাগ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২৐২৬’ প্রকাশ করেছে। এই বিধিমালা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন দেশ রূপান্তরের খবরে।

বিধিমালা অনুযায়ী দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা; চার যাত্রী ধারণক্ষমতার ক্ষেত্রে নিবন্ধন ফি ১০ হাজার টাকা ও নবায়ন ফি ৫ হাজার টাকা। সব ই-রিকশার ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা। নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর এবং একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে।

ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার; স্কুল, হাসপাতাল, উপাসনালয় ও জনবহুল এলাকায় ১৫ কিলোমিটার। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, বিআরটি করিডোর, ফুটপাত ও নিষিদ্ধ সড়কে চলাচল করা যাবে না। সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে চলাচলের রুট নির্ধারণ করবে।

নিবন্ধন ছাড়া চালানো, অতিরিক্ত যাত্রী বহন, গতিসীমা অতিক্রম, নিষিদ্ধ এলাকায় চলাচল এবং ট্রাফিক আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল ১২ বছর; নিরাপত্তা ও প্রযুক্তিগত মানদণ্ড পূরণ করে উৎপাদন ও অনুমোদিত স্থানে ব্যাটারি চার্জ করা বাধ্যতামূলক। পুরোনো ব্যাটারি যত্রতত্র ফেলা ও পোড়ানোও নিষিদ্ধ।

এ ছাড়া ২০২৫ সালের ১৪ ডিসেম্বর জারি করা আগের বিধিমালা বাতিল করা হয়েছে।

সংবাদটি দেশ রূপান্তরের।