ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার বিভাগ থেকে রোববার (২২ নভেম্বর) এক প্রজ্ঞাপন জারি করে মো. জিয়াদুর রহমানকে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি গাজীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ২৬ নভেম্বর বর্তমান পদের (গাজীপুর) দায়িত্বভার অর্পণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।






