বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার লালবাগে অবস্থিত কাচ্চি খানা রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ৬ জন কর্মচারী দগ্ধ হয়েছেন।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছেন নয়ন (২৪), জনি (১৮), নিরব (২৪), নয়ন (২৬), রবিন (২৫) এবং পলাশ (৪০)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নেওয়া হয়েছে।

সহকর্মী শাকিল জানান, গ্যাসের লাইনে মেরামতের কাজ চলাকালীন হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশে থাকা ৬ জন দগ্ধ হন। বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনিস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।