বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জনস্বার্থে একটি রিট দায়ের করে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলা এবং বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়েছেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা এবং সাংস্কৃতিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে। তিনি ‘তৌহিদী জনতা’ নামে পরিচিত গোষ্ঠীর এই বাধা প্রদানকে সাংস্কৃতিক ও বাঙালি জাতীয়তাবাদী সত্তা নষ্ট করার উদ্দেশ্য বলে উল্লেখ করেন।

আইনজীবী রিটের মাধ্যমে সরকারকে এই অপতৎপরতা বন্ধে সুরক্ষা ব্যবস্থা নিতে এবং সাধারণ মানুষকে আইনগতভাবে ও স্বাচ্ছন্দ্যে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান।

উল্লেখ্য, উপরের তথ্য বাংলা ট্রিবিউনের রিপোর্টের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।