ঢাকা ট্রিবিউন বাংলা অনুযায়ী, খুলনা রেলস্টেশনের পুরনো যশোর রোড পাশের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে কালো কালি দিয়ে ঢেকে দেওয়া দেখা গেল। প্রতিকৃতির পাশে দুটি প্রচারপত্রও লাগানো হয়েছে।

প্রচারপত্রের একটিয় "ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা" শিরোনামে লেখা রয়েছে, "তিতুমীর বাংলায়, মুসলিম ও পূর্ব বাংলা বিদ্বেষী রবীন্দ্রনাথের ঠাঁই নাই/ভারত বন্দনার ঠাঁই নাই।"

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, ঘটনা জানতে পেরে পুলিশ তদন্ত শুরু করেছে, তবে সড়কের বিপরীত পাশের দোকানগুলো বন্ধ থাকায় অপরাধীদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে রেলস্টেশন এলাকার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ফকির লালন সাঁই, এস এম সুলতান, খালেদা জিয়া, জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তসহ অন্যান্য গুণীজনের গ্রাফিতি আঁকা হয়েছিল। তবে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি দেওয়া হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "এসব প্রতিকৃতি শিশু-কিশোরদের মুক্তচিন্তার বিকাশে ভূমিকা রাখবে। কালি দিয়ে যারা প্রতিকৃতি ঢেকে দিয়েছে, তারা নিজেদের সংকীর্ণ মনন ও অসুস্থতার পরিচয় দিয়েছে।"

গত ১০ অক্টোবর ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতির মুখমণ্ডলে কালি দেওয়ার ঘটনা ঘটেছিল। সেটি কেন্দ্র করে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশসহ চারজনকে আটক করা হয়েছিল।