চ্যানেল ২৪ জানায়, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে বড় ধাক্কা পেল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার জেরাল্ড কুটসিয়া। আরেক পেসার কিউনা মাফাকাও খেলতে পারবেন না বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। দুই পেসারের অনুপস্থিতিতে দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা।