চ্যানেল ২৪-এ প্রকাশিত খবর অনুযায়ী, রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে চারজনকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্তে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের এই ঘটনায় সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ এসব তথ্য জানান।