ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে জানা যায়, আবারও বৈঠকে বসতে যাচ্ছে মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আগামী শুক্র ও শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, এ আলোচনায় অংশ নিতে সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানে যাবেন। পাকিস্তানের দুটি সূত্র বৃহস্পতিবার রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

ইনডিপেনডেন্ট টিভির তথ্য অনুযায়ী, এবারের বৈঠকে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার ধারণা করা হচ্ছে। তবে নির্দিষ্ট আলোচ্যসূচি বা বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সূত্রগুলো। এর আগে গত আগস্টে সৌদি আরবের মক্কায় একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে দেশ তিনটি। সেই চুক্তির শর্ত অনুযায়ী, যেকোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে তা তিন দেশের সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।