বাসসের প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান ওয়েলসে অনুষ্ঠিত ডাব্লিউটিএ ফাইনালসের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভসূচনা করেছেন বেলারুশের এরিনা সাবালেঙ্কা। সাবেক এই এক নম্বর বাছাই কারোলিনা মুচোভাকে ৭-৬ (৭/২), ৭-৫ সেটে পরাজিত করেন।
চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কা ২০২২ ও ২০২৫ সালের ফাইনালে পরাজিত হওয়ার পর এবার প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে খেলছেন। প্রথম সেটে পিছিয়ে থেকেও টাইব্রেকারে জয় ছিনিয়ে নিয়ে প্রায় দুই ঘণ্টার মধ্যে ম্যাচটি শেষ করেন তিনি।
দিনের অন্য ম্যাচে টুর্নামেন্টে আত্মপ্রকাশ করা ১৯ বছর বয়সী ফরাসি ওপেন চ্যাম্পিয়ন মিরা আন্দ্রেয়েভা ইউক্রেনের এলিনা স্বিতোলিনাকে ৬-৪, ৬-০ সেটে হারিয়েছেন। আগামী বুধবার গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে আন্দ্রেয়েভা মুখোমুখি হবেন সাবালেঙ্কার।
চলতি বছরের ডাব্লিউটিএ ফাইনালস সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে প্রতিযোগিতাটি ইন্ডিয়ান ওয়েলসে স্থানান্তর করা হয়।






