গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি লাল রঙের বোমা সদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পরে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বস্তুটি দেখা যায় এবং স্থানীয়রা পুলিশকে জানায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বস্তুটি বোমা বা ককটেলের মত দেখায় এবং আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বস্তুটির লাল বাটির উপরে লেখা ছিল "সতর্ক বার্তা বিস্ফোরণ" এবং নিচে "এমকে ডট"।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হোসেন জানান, বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
সোর্স: দেশ রূপান্তর






