প্রথম আলো ইংরেজির প্রতিবেদন অনুযায়ী, ১৯ নভেম্বর সন্ধ্যায় পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর এই নতুন ট্রেন সার্ভিসে পাবনার বাসিন্দারা উচ্ছ্বসিত।
প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে 'পাবনা প্রভাত এক্সপ্রেস' ছাড়বে। বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে 'পাবনা গোধূলি এক্সপ্রেস' ছাড়বে।
পাবনা থেকে ঢাকার শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা, প্রথম শ্রেণির আসন ৫৬৫ টাকা, স্নিগ্ধ আসন ৭১০ টাকা এবং এসি আসন ৮৫০ টাকা। ঢাকা থেকে পাবনার ভাড়াও একই।
প্রভাত এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন পাবনা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় লেগেছে।






