চ্যানেল ২৪ অনুসারে, পাবনা জেলার ঈশ্বরদী থানা অধীনে সাড়া ইউনিয়নের মাজদিয়া খাঁ পাড়া ও গোপালপুর এলাকায় সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে চারজন জামায়াতের নেতাকর্মী ও এক পলাতক ছাত্রলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
হামলার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিরোধী স্লোগান শোনা যায়। এছাড়া অন্তত আটটি মোটরসাইকেল ভেঙে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাটির পেছনে বিএনপি সমর্থকদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এই ঘটনা পদ্মা নদীর বালুমহালের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ধারাবাহিকতায় ঘটেছে বলে সূত্র জানায়।
উল্লেখ্য, তথ্য চ্যানেল ২৪ থেকে প্রাপ্ত।






