ডেইলি অবজার্ভারের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক তেল বাজারে চলমান অস্থিরতা ও মার্কিন-ইরান যুদ্ধের অনিশ্চয়তার মধ্যে আগামী রবিবার (২৯ নভেম্বর) ওপেক প্লাসভুক্ত দেশগুলোর মন্ত্রীরা বৈঠকে বসছেন। এই বৈঠকে ২০২৭ সালের জন্য তেল উৎপাদনের কোটা নির্ধারণ করা হবে।
এ ছাড়া জোটের প্রতিটি সদস্য দেশের জন্য সর্বোচ্চ তেল উৎপাদন ক্ষমতার সীমাও নির্ধারণ করা হবে। এএফপির বরাত দিয়ে জানানো হয়েছে, সদস্য রাষ্ট্রগুলোর জ্বালানি খাতের স্বচ্ছতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উৎপাদন কোটা নির্ধারণের ভিত্তি তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান ডিগোলিয়ারের দুই বছর ধরে পরিচালিত নতুন উৎপাদন সক্ষমতা মূল্যায়ন নিয়ে ২১টি সদস্য দেশের মধ্যে বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে আপত্তি জানিয়েছে।






