আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, দলটি শিগগিরই জামায়াতের জোট ছাড়তে পারে এবং ওই কর্মসূচিতে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে তেমন কোনো বক্তব্য চোখে পড়েনি। রাশেদ খাঁনের মতে, দীর্ঘদিন পর এনসিপির গণবিক্ষোভে কয়েক হাজার মানুষের উপস্থিতি ইতিবাচক ইঙ্গিত। স্বতন্ত্রভাবে রাজনীতি করতে পারলে আগামী এক বছরের মধ্যে দলটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, স্বতন্ত্র রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আগামী জাতীয় নির্বাatah নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে দলটির আটজন সংসদ সদস্য জামায়াতের জোটের পক্ষে থাকতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

এনসিপি শেষ পর্যন্ত স্বতন্ত্র রাজনীতির প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত করে কি না, দেখার বিষয় রয়েছে। স্বতন্ত্র রাজনীতির পথ বেছে নেওয়ার ক্ষেত্রে দলটির প্রতি শুভেচ্ছা জানান তিনি।

সূত্র: ইত্তেফাক