যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোটাধিকার প্রয়োগ করেছেন পোপ চতুর্দশ লিও। এর মাধ্যমে প্রথম কোনও পোপ হিসেবে মার্কিন নির্বাচনে এবং সম্ভবত কোনও ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়েছেন তিনি।
শুক্রবার ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, প্রথম আমেরিকান পোপ শিকাগোতে ডাকযোগে তার ব্যালট জমা দিয়েছেন। ভ্যাটিকান সূত্র জানাচ্ছে, শিকাগোতে জন্ম নেওয়া পোপ তার বাপ্তিস্মের নাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট হিসেবে নিউ লেনক্সের শিকাগো শহরতলিতে ভোটার হিসেবে নিবন্ধিত। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে কোনও আইনি বাধা নেই।
ধারণা করা হচ্ছে, পোপের ব্যালটে ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট, গভর্নর এবং প্রতিনিধি পরিষদের নির্বাচন অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে ২০১১ সালে রিভারেন্ড হিসেবে ইলিনয়ে মৃত্যুদণ্ড বাতিলের জন্য তৎকালীন গভর্নরকে ধন্যবাদ জানিয়ে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন তিনি।
এ খবর জানিয়েছে বাংলা ট্রিবিউন।






