বগুড়ায় ঘূর্ণিজাদু দেখিয়েছেন নাসুম আহমেড। পেয়েছেন ১০ উইকেট। তাঁর স্পিন ভেলকিতে হাঁসফাঁস করতে থাকা রাজশাহীর ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন। সিলেট জিতেছে হেসেখেলে।
রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসেই নাসুম পেয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও সমান ৫ উইকেট তুলে নিয়েছেন। তাঁর স্পিন ভেলকিতে ২৩৪ রানের দাপুটে জয় পেয়েছে সিলেট। দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তাঁর ঘূর্ণিজাদু দেখানোর দিনে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) অপর দুই ম্যাচ ড্র হয়েছে।
এই খবর আজকের পত্রিকা থেকে সংগৃহীত।






