নরসিংদীর মাধবদীতে নিজ বাড়িতে ফেরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় টেঁটা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন। চ্যানেল ২৪ এর তথ্যমতে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর টিটির চরে এ সংঘর্ষ হয়।

প্রথম আলো ও ইত্তেফাকের তথ্যমতে, এ সংঘর্ষের পেছনে জিতরামপুর গ্রামে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব রয়েছে। এ দুই পক্ষ হলো চাঁন মিয়া পক্ষ ও শহীদ মেম্বার পক্ষ। ইত্তেফাকের তথ্যমতে, পুলিশ অভিযানে চারজনকে আটক করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।