বার্তা২৪-এর প্রতিবেদন অনুযায়ী, একটি রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। ঘটনাস্থলে গ্যাসের চুলা বা কোনো সিলিন্ডার ছিল না।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে বোমারও কোনো আলামত পায়নি। তবে বিকট শব্দে উড়ে গেছে দরজা-জানালা।

আগুনে দগ্ধ হওয়া তিনজনের মধ্যে স্বামী-স্ত্রীর শরীরের যথাক্রমে ৮৫ ও ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাঁদের ভর্তি করা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

এছাড়াও তাঁদের তিন বছর বয়সী মেয়ের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।