ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ তারিখ ১০ ডিসেম্বর নির্ধারণ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে হজ প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হবে, বলে মন্ত্রণালয় মঙ্গলবার একটি তথ্যবিবরণীতে জানিয়েছে।

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের জন্যই এই নিয়ম প্রযোজ্য। ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর উপঅনুচ্ছেদ ৬ অনুসারে, বাকি টাকা জমা না করা হলে নিবন্ধন বাতিল হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সকল প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীকে অনুরোধ করেছে যে, নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ নির্বাচিত প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করুন।

--- সূত্র: বাংলা ট্রিবিউন