দিনাজপুরের বিরাল উপজেলার একটি মাদরাসায় শনিবার সন্ধ্যায় ৭ বছর বয়সী ছাত্র সাফেত হোসেনকে হত্যা করা হয়েছে। দৈনিক অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পর রাতেই মাদরাসার শৌচাগারে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ সন্দেহভাজন হিসেবে মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) এবং তার ভাতিজা আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে। আব্দুল্লাহও একই প্রতিষ্ঠানে শিক্ষার্থী। রবিবার বিকেলে তাদের আদালতে হাজির করা হয়।

নিহত সাফেত হোসেন ছিলেন বিরাল উপজেলার ভান্ডারা ইউনিয়নের থানতানিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। তার স্বজনদের দাবি, শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।