বাংলা ট্রিবিউন অনুযায়ী, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে জানিয়েছেন যে, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর ফলে ইরানের শাসকগোষ্ঠী একের পর এক অর্থনৈতিক সহায়তার পথ হারাচ্ছে।

তিনি দাবি করেছেন যে, নিষেধাজ্ঞার চাপ বাড়ার কারণে তেহরান অর্থ স্থানান্তরে নানা সমস্যায় পড়েছে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিজেদের সেনাদের বেতন পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে।

বেসেন্ট আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, ওয়াশিংটন হুথি, হামাস ও হিজবুল্লাহকে অর্থায়নের ক্ষেত্রে ইরানের সক্ষমতা কমিয়ে দিচ্ছে এবং তেহরানকে কোনোভাবেই তাদের ‘সন্ত্রাসী প্রচারণা’র অর্থায়ন চালিয়ে যেতে দেওয়া হবে না।