ডয়চে ভেলে বাংলার প্রতিবেদন অনুযায়ী, জার্মানির ১৬টি প্রদেশের মধ্যে ১৪টিতে শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না এবং প্রতি ছয় মাস অন্তর ২০০ থেকে ৪০০ ইউরো সেমিস্টার ফি দিতে হয়, যার মধ্যে গণপরিবহনের ভাড়াও অন্তর্ভুক্ত থাকে।
প্রতিবেদনটিতে জানানো হয়, বৃত্তি ছাড়াও শিক্ষার্থীরা সেমিস্টার চলাকালীন প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা এবং ছুটির সময় সপ্তাহে ৪০ ঘণ্টা পর্যন্ত খণ্ডকালীন কাজ করার সুযোগ পান। আইটি, প্রকৌশল, সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে, তবে কিছু ক্ষেত্রে জার্মান ভাষা জানা সহায়ক হলেও ইংরেজি জানালেও কাজ পাওয়া যায়।
করোনা মহামারী ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে সৃষ্ট মুদ্রাস্ফীতি মোকাবিলায় জার্মান সরকার শিক্ষার্থীদের স্বল্প সুদে ঋণ ও এককালীন প্রণোদনা দিয়েছে বলে ডয়চে ভেলে বাংলাকে জানিয়েছেন শিক্ষার্থীরা।


