ইনকিলাব-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দলের তাণ্ডবের স্মৃতি বহন করা হয়েছে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে ক্রমাগত এই স্মৃতিকে সজীব ও সতেজ রাখতে চান বলেও জানান তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই দলেরও কবর হোক জনগণের মন থেকে।