জনকণ্ঠ-এর প্রতিবেদন অনুযায়ী, সারাদেশে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে পরিচালিত সব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সেগুলো বন্ধ ও উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতের আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, বৈধ ইটভাটার মালিকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন আদালত।