ঢাকা ট্রিবিউন বাংলার তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে বন্দি চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদরের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার করে বাংলাদেশকে মরুকরণ করার বিষয়টি মেনে নেওয়া হবে না। এছাড়া তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা শেষ হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং শিগগিরই সুখবর পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।






