রেলযোগাযোগ স্বাভাবিক রাখা এবং যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বার্তা২৪-এর এক প্রতিবেদনে জানানো হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।