ডেইলি অবজার্ভারের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানিয়েছেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং তাকে বাংলাদেশের আইনে বিচারের মুখোমুখি হতেই হবে।

গত ১৭ নভেম্বর সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রত্যর্পণ প্রক্রিয়া, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এছাড়া গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের জড়িত থাকা এবং দলটির নেতাদের আত্মগোপনে থাকার বিষয়ে ড. রহমান বলেন, বৈধ আন্দোলনগুলোকে অন্তর্ঘাতমূলক কাজে ব্যবহারের চেষ্টা করছে আওয়ামী লীগ।