আলোকিত বাংলাদেশের খবরে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি। সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা জানান।
তিনি জানান, সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সম্ভাব্য দুটি শর্ত নিয়ে প্রকাশিত প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না, কারণ এটি ভারত সরকারের দায়িত্বশীল কোনো জায়গা থেকে আসেনি। এছাড়া বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার আশা প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে।






