দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের ফাইনালে আজ মঙ্গলবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে দল দুটি মুখোমুখি হবে।
জনকণ্ঠের খবর অনুযায়ী, ভারতের লক্ষ্য দশমবারের মতো শিরোপা জয় করা। অন্যদিকে পাকিস্তানের স্বপ্ন প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার।






