বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, সরকারের ভেতরে অস্বস্তির কারণ হয়ে ওঠা প্রশাসনের তিন শতাধিক কর্মকর্তাকে মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত নজরদারিতে রাখা হয়েছে। আওয়ামী লীগ আমলের নিয়োগ ও পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সুবিধা নেওয়া এবং বর্তমান সরকারের সময়েও সুবিধাজনক অবস্থানে থাকার অভিযোগ রয়েছে।

একই সঙ্গে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে এবং শিগগিরই ২৫ জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।