চ্যানেল ২৪ অনুযায়ী, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের ঘরের বাইরে এনে পুরুষের পাশাপাশি কাজ করার সুযোগ তৈরি করেছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদের শিক্ষিত করতে বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছেন।