জনকণ্ঠ অনুযায়ী, গোপালগঞ্জে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সাঁজোয়া যান নিয়ে টহল, পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় অবস্থান এবং মাঠপর্যায়ের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন কর্মকর্তারা।