বার্তা২৪-এর প্রতিবেদনে সংশ্লিষ্টদের বরাতে বলা হয়েছে, শুক্রবার রাতে একটি বিদ্যুৎ উপকেন্দ্রের দিকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছোঁড়ে।
প্রতিবেদন অনুযায়ী, বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেখানে আগুন ধরেনি। এরপর থানায় এজাহার করা হয় এবং উপকেন্দ্রের নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়।
বার্তা২৪ জানিয়েছে, সেই ব্যবস্থার পরও হামলা ঠেকানো যায়নি।





