বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ঠিকাদার তার লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো উপহার দিলে তা ঘুষের মধ্যে পড়বে না এবং তা নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানী ঢাকার এলজিইডি মিলনায়তনে এলজিইডিতে নবনিযুক্ত প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী প্রকৌশলীদের উদ্দেশে বলেন, জনগণের কষ্টার্জিত অর্থে নির্মিত অবকাঠামোগুলো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে, সেদিকে লক্ষ রেখে কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখে এবং কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা না দেখিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এছাড়া মাঠ পর্যায়ে কাজ করার সময় সরকারের ক্রয়সংক্রান্ত বিধানাবলি যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি আরও জানান, প্রকৌশলীদের দাবি অনুযায়ী এলজিইডি ক্যাডারভুক্তকরণের বিষয়টি দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।