রাজধানীর মুগদা থানার কমলাপুর আইসিটি টার্মিনালের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। ঢাকা পোস্টের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমুল।
রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এসআই নাজমুল জানান, রাত ১১টার দিকে কমলাপুর আইসিটি টার্মিনালের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন লাগে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন।
এদিকে, অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীদের পক্ষ থেকে দাবি করা হয়, পল্টন থানা আওয়ামী লীগের ইফতেখার রহমান জয়ের পক্ষ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তাদের কাছে যান্ত্রিক ত্রুটির তথ্যই রয়েছে।






