ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটায় থানা-সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থানা এলাকা ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বরাত দিয়ে জানা যায়, মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে থানার প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন এবং দ্রুত পালিয়ে যান।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।