প্রথম আলো ইংরেজির তথ্য অনুযায়ী, পাবনার বেড়া মডেল থানায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালিয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকরা। রবিবার ভোর আনুমানিক চারটার দিকে পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে ৫০ জনের বেশি লোক এই হামলা চালায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ইটপাটকেল ও ছেনড়া নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি ককটেল ফাটিায়। এ সময় পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আল হেরা পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড টিয়ার গ্যাস শেল ও ১২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।