চাঁদপুরের মতলব উত্তরে আবারও বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, এবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লাবইরকান্দি এলাকার দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। এর ফলে কার্যালয়টির একাংশ পুড়ে গেছে।
চ্যানেল ২৪-কে দেওয়া তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসে মতলব উত্তর উপজেলায় এটিসহ মোট তিনটি বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এমন ধারাবাহিক ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।






