ঢাকা ট্রিবিউনের তথ্যানুযায়ী, শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দারিকানগর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ।

পুলিশ জানায়, ওই সময় ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের মধ্য থেকে ২৬ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।